বিবিসি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ২০:০৭ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি পাঠানো ছাড়া ইরানের সামনে আর ‘কোনো বিকল্প নেই’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আত্মবিশ্বাসী যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত একটি ‘চমৎকার চুক্তিতে’ পৌঁছাতে পারবে। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ‘খুব একটা ভালো মানুষের’ সঙ্গে কাজ করছে না, তবে তা ‘সফলভাবে’ করছে। এ সময় যুক্তরাষ্ট্র নৌ-অবরোধকে একটি ‘বিশাল সাফল্য’ হিসেবে অভিহিত করেন তিনি।
বিবিসির এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
আলোচনার অগ্রগতি হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সোজাসুজি বলেন, ‘আমি তা করতে চাই না।’
পরবর্তীতে আরও আক্রমণাত্মক সুরে তিনি বলেন, “আমি বোমা হামলার প্রত্যাশা করছি, কারণ সেটিই হবে আরও ভালো মনোভাব (এটিই ভালো সমাধান)”।
ট্রাম্প সতর্ক করে বলেন যে, কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য হাতে ‘বেশি সময়’ নেই। তবে ইরানের জন্য সুযোগ রয়েছে; যদি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারে, তবে দেশটি ‘খুবই মজবুত অবস্থানে’ যেতে পারবে।