× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামাবাদে কূটনৈতিক টানাপোড়েন: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে চাপে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ২২:১৭ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬ ০০:২৬ এএম

ইসলামাবাদে কূটনৈতিক টানাপোড়েন: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে চাপে পাকিস্তান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে মঙ্গলবার। 

নির্বাচন কমিশন (ইসি) সূত্রের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

ইসি সচিবালয় সূত্র জানায়, সোমবার পর্যন্ত বিএনপির পাঁচজন নেত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম, নিপুণ রায় চৌধুরী, মাহবুবা রহমান ও আন্না মিনজ। এখন পর্যন্ত সংরক্ষিত আসনের জন্য মোট ৪৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সংসদের আসন সংখ্যা অনুযায়ী, সংরক্ষিত ৫০টি মহিলা আসনের মধ্যে আনুপাতিক হারে বিএনপি ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ১টি আসন পাবেন। এখন পর্যন্ত বিএনপি মনোনীত এই পাঁচজন ছাড়া অন্য কোনো দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেননি। তবে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী জোটের ১৩টি, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন ও লেবার পার্টির (জামায়াত জোট) একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ও বাছাই বুধ ও বৃহস্পতিবার, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ করা হবে ১২ মে।

ইসির কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলগুলো প্রাপ্ত আসনের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দিলে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হবে না। এখন পর্যন্ত সংরক্ষিত আসনে নির্বাচন করার রেকর্ড নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা