× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মর্যাদার সঙ্গে’ যুদ্ধ শেষ করতে চায় ইরান

আনাদুলু

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ১৫:৩৯ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬ ১৫:৪৮ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ ইরান ‘মর্যাদার সঙ্গে’ শেষ করতে চায় বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, পারমাণবিক অধিকার থেকে তেহরানকে বঞ্চিত করার কোনও অধিকার ট্রাম্পের নেই।

সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় সফরকালে রবিবার পেজেশকিয়ান বলেন, “ট্রাম্প বলেছেন ইরানের পারমাণবিক অধিকার ব্যবহার করা উচিত নয়, কিন্তু ইরান কী অপরাধ করেছে তার ব্যাখ্যা তিনি দেননি।”

এ সময় তিনি জাতিকে ‘রক্তপিপাসু ও নৃশংস শত্রুর বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর’ আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইরানকে বর্তমান পরিস্থিতি এমনভাবে সামাল দিতে হবে যাতে ‘আমাদের যুদ্ধবাজ হিসেবে চিত্রিত না করা হয়’, কারণ ‘আমরা আত্মরক্ষা করছি’।

মার্চে অনুষ্ঠিত এশিয়ান কাপে অস্ট্রেলিয়ান মহিলা ফুটবল দলের পারফরম্যান্স এবং রাজনৈতিক আশ্রয়প্রার্থী দলটির দুই খেলোয়াড়ের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, “অস্ট্রেলিয়ায় আমাদের মেয়েরা (নারী ফুটবলার) শত্রুকে জোরালো এক আঘাত হেনেছে। তবে শত্রুদের প্ররোচনায় বিভ্রান্ত হওয়া সেই দুই প্রিয় মেয়ে যখনই ফিরে আসবে, তাদের আমরা সর্বদা স্বাগত জানাই; তাদের জন্য আমাদের দুহাত খোলা থাকবে।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ আক্রমণ শুরু করে এবং তেহরান জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে স্থগিত রয়েছে এই যুদ্ধ।

স্থায়ী শান্তির লক্ষ্যে গত সপ্তাহান্তে ওয়াশিংটন ও তেহরান পাকিস্তানে আলোচনা করে এবং এই লক্ষ্যে ইসলামাবাদে আরেকটি অধিবেশনের আয়োজনের প্রচেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা