× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের আকাশসীমা খুলল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ১৭:১৭ পিএম

তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী আজাদি টাওয়ার সংলগ্ন এলাকায় হামলার পর ভয়াবহ বিস্ফোরণ। ছবি: আল জাজিরা/এএফপি

তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী আজাদি টাওয়ার সংলগ্ন এলাকায় হামলার পর ভয়াবহ বিস্ফোরণ। ছবি: আল জাজিরা/এএফপি

দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক দিন আগে হরমুজ প্রণালীর জটিল পরিস্থিতির মাঝেও কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘ কয়েক সপ্তাহ পর ইরানের আকাশে আবার বিমান চলাচল শুরু হয়েছে।

আলজাজিরা শনিবার এ তথ্য জানিয়েছে।

ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, ইরানের পূর্ব অংশের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং গত কয়েক ঘণ্টায় অন্তত দুটি বিমান ইরানের আকাশসীমা অতিক্রম করেছে—যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ সংকেত।

আগে জানানো দুটি বিমানবন্দর ছাড়াও আরও চারটি বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে। ফলে দেশটিতে সচল বিমানবন্দরের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে।

গত ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় মেহরাবাদ বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছিল। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি সত্ত্বেও এই বিমানবন্দরটি এখনো সচল থাকা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বিমান সংস্থাগুলো এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি এখনো বেশ নাজুক। ফলে নিয়মিত ফ্লাইট চলাচল অব্যাহত থাকে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা