× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধবিরতি হলেও আঙুল ট্রিগারে আছে: হিজবুল্লাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৬:৪৪ পিএম

লেবাননে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল প্রতারণা করলে তা মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

লেবাননে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল প্রতারণা করলে তা মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

লেবাননে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল কোনও ধরণের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করলে তা মোকাবিলায় আঙুল ট্রিগারে রাখা আছে বলে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ।

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয় বৃহস্পতিবার। তবে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেয়নি হিজবুল্লাহ। ইসরায়েল সরাসরি লেবাননের সরকারের সঙ্গে আলোচনা করেছে।

যুদ্ধবিরতি প্রসঙ্গে হিজবুল্লাহ বলেছে, “যেকোনো যুদ্ধবিরতি পুরো লেবাননজুড়ে কার্যকর হতে হবে এবং এতে ইসরায়েলি বাহিনীকে কোনো ধরনের স্বাধীন চলাচলের সুযোগ দেওয়া যাবে না।”

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি সংঘাত চলাকালে তাদের কার্যক্রমের বিবরণ তুলে ধরে জানায়, ২ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে মোট ২,১৮৪টি অভিযান পরিচালনা করেছে।

ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির সময়জুড়ে লেবাননের ভেতরে নির্ধারিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরায়েলি সেনারা অবস্থান করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা