× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দোনেশিয়ায় উড্ডয়নের ৫ মিনিটেই বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ৮

এনডিটিভি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৫:৩৬ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬ ১৫:৩৭ পিএম

ইন্দোনেশিয়ায় জঙ্গলে বিধ্বস্ত হেলিকপ্টার। ছবি: এনডিটিভি

ইন্দোনেশিয়ায় জঙ্গলে বিধ্বস্ত হেলিকপ্টার। ছবি: এনডিটিভি

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী আটজনের সবাই নিহত হয়েছেন। 

দেশটির উদ্ধারকারী সংস্থা শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে উদ্ধারকারী দলগুলো নিহতদের মরদেহ এবং হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, ‘এয়ারবাস এইচ১৩০’ মডেলের হেলিকপ্টারটি বৃহস্পতিবার সকালে মেলাউই জেলার একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শাফি আরও বলেন, “দুর্ঘটনার স্থানটি অত্যন্ত ঘন জঙ্গল এবং খাড়া পাহাড়ি এলাকায় অবস্থিত”। উদ্ধারকারীরা যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারটির লেজের অংশের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা ৬ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্যের সবাই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

সেনাবাহিনী ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা স্থলপথে শুক্রবার দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। যে বাগান এলাকা থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল, সেটি ইন্দোনেশিয়ার পাম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘চিত্রা মাহকোটা’র মালিকানাধীন। বিধ্বস্ত হেলিকপ্টারটি ‘ম্যাথিউ এয়ার নুসান্তারা’ নামক একটি সংস্থার ছিল বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা