× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ কী কার্যকর হবে?

আল জাজিরা

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ০৯:৩২ এএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬ ০৯:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক থেকে দুটি এফ/এ-১৮ সুপার হর্নেট বিমান ইরানের ওপর ‘অপারেশন এপিক ফিউরি’ হামলার সমর্থনে একটি অজ্ঞাত স্থান থেকে উড্ডয়ন করছে; ৩ মার্চ, ২০২৬। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক থেকে দুটি এফ/এ-১৮ সুপার হর্নেট বিমান ইরানের ওপর ‘অপারেশন এপিক ফিউরি’ হামলার সমর্থনে একটি অজ্ঞাত স্থান থেকে উড্ডয়ন করছে; ৩ মার্চ, ২০২৬। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পিজে ক্রাউলি আল জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক দৃষ্টিকোণ থেকে ইরানের বন্দরে নতুন আরোপিত এই অবরোধের ফল খুবই স্পষ্ট।

তবে তিনি প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র এই অভিযান থেকে আসলে কী অর্জন করতে চাচ্ছে।

এর আগে তিনি আল জাজিরাকে বলেন, “আমাদের জায়গাটা খুবই সীমিত। মাত্র কয়েকটি জাহাজ এই প্রলালি ব্যবহারের চেষ্টা করেছে। এটা খুবই সহজ, প্রকৃতপক্ষে এখন পর্যন্ত আমরা দেখেছি ইরানের জাহাজগুলো ঘুরে বন্দরের দিকে গেছে।”

এই অবরোধ কাজ করছে বলে উল্লেখ করলেও এর শেষ পরিণতি নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি।

তিনি বলেন “যুক্তরাষ্ট্র কী একটি পূর্ণাঙ্গ চুক্তি চাইছে? তবে আমরা যে সময়ের চাপের কথা বলছি, তাতে এটা সহজে সম্পন্ন করা সহজ নয়।”

ইরানের সঙ্গে পূর্ববর্তী আলোচনার সঙ্গে তুলনা করে ক্রাউলি বলেন, “ওবামা প্রশাসনের অংশ হিসেবে আমরা ২০০৯ সালে প্রক্রিয়াটি শুরু করে ২০১৫ সালে নানা কারণে শেষ করেছিলাম।

“এই ধরনের সময়ের সীমাবদ্ধতা ও চাপের মধ্যে দুই পক্ষ কি এক জায়গায় আসতে পারবে? সেটা সময়ই বলে দিবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা