× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি বছরের প্রথমার্ধেই চীন যাচ্ছেন পুতিন: ল্যাভরভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৬:৩১ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬ ১৭:১৪ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: বিজনেস রেকর্ডার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: বিজনেস রেকর্ডার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের প্রথমার্ধেই চীন সফর করবেন। বেইজিংয়ে দুই দিনের সফর শেষে বুধবার এ তথ্য জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রুশ সংবাদ সংস্থা তাস-সহ বিভিন্ন সংবাদমাধ্যমকে ল্যাভরভ জানান, পুতিনের সফরের বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত করা হচ্ছে, তাই এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে এই সফরে ২০০১ সালের জুলাই মাসে স্বাক্ষরিত 'চীন-রাশিয়া মৈত্রী চুক্তির নবায়ন করা হবে।

ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট পুতিনের চীন সফরের কর্মসূচির অংশ হিসেবে আমরা শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রস্তাব করেছি।

মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার বেইজিং সফরে যান ল্যাভরভ। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বুধবার সকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন।

চলতি বছর চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছর এবং মৈত্রী চুক্তির ২৫ বছর পূর্তি পালিত হচ্ছে।

রুশ দৈনিক ‘ভেদোমোস্তি’ দুই অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পুতিনের এই সফর মে মাসের দ্বিতীয় ভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে ১৮ মে থেকে শুরু হওয়া সপ্তাহে এই সফরের তারিখ নির্ধারণের আলোচনা চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো হয়েছে। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ রেকর্ড ২২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

পুতিন সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে চীন সফর করেছিলেন। সে সময় তিনি তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন এবং বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা