× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের সঙ্গে সম্পর্কহীন অন্তত ৩ জাহাজের হরমুজ প্রণালি পারাপার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১৭:৩০ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬ ১৭:৩১ পিএম

হরমুজ প্রণালি স্যাটেলাইট ম্যাপ। ছবি: বিবিসি

হরমুজ প্রণালি স্যাটেলাইট ম্যাপ। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধের মধ্যেও ইরানের সঙ্গে কোনো স্পষ্ট যোগসূত্র নেই এমন অন্তত তিনটি জাহাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। 

বিবিসি মঙ্গলবার এ তথ্য জানানো জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী গত সোমবার থেকে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ শুরু হওয়ার পর ইরানের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত চারটি জাহাজ এই প্রণালি পার হতে দেখা গেছে। তবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজই যে ইরানের সঙ্গে যুক্ত, তা নয়। ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে এমন অন্তত তিনটি জাহাজ শনাক্ত করা গেছে, যাদের সঙ্গে ইরানের কোনো সরাসরি বা প্রকাশ্য সম্পর্ক নেই।

তবে বর্তমানে এই পথে কোন জাহাজগুলো চলাচল করছে, তা সুনির্দিষ্টভাবে বোঝা বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। কারণ অনেক জাহাজ তাদের প্রকৃত অবস্থান গোপন রাখতে ট্র্যাকিং সিগন্যালে ‌‌‘স্পুফিং’ (ভুয়া সংকেত প্রদান) করছে। এর ফলে অনেক জাহাজ কোন বন্দরে ভিড়েছে বা কোন দেশ থেকে পণ্য লোড-আনলোড করেছে, তা সবসময় নিশ্চিতভাবে জানা সম্ভব হচ্ছে না।

যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ চলাচল করত। বর্তমান পরিস্থিতির কারণে এই সংখ্যাটি আগের তুলনায় অত্যন্ত নগণ্য হয়ে পড়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা