× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক’: চীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১৪:০২ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬ ১৫:০৩ পিএম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি: সংগৃহীত

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি: সংগৃহীত

ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ ও তৎপরতাকে “বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন” পদক্ষেপ বলে দাবি করেছে চীন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বাড়িয়ে লক্ষ্যভিত্তিক অবরোধ আরোপ করেছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে এবং ইতোমধ্যে নাজুক থাকা যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করে দেবে।

তিনি বলেন, এই পদক্ষেপের ফলে গুরুত্বপূর্ণ নৌপথ বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের এই আচরণ ‘আন্তর্জাতিক নৌনিরাপত্তার জন্য হুমকি’।

চীন সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা