× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেপ্তার ৯০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১১:২৭ এএম

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আয়োজিত এক বিক্ষোভ থেকে ‘জুইশ ভয়েস ফর পিস’-এর কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। ছবি: আন্দ্রেস কুডাকি/এপি

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আয়োজিত এক বিক্ষোভ থেকে ‘জুইশ ভয়েস ফর পিস’-এর কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। ছবি: আন্দ্রেস কুডাকি/এপি

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে অন্তত ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিক্ষোভটি আয়োজন করে জিউইশ ভয়েস ফর পিস। সংগঠনটির দাবি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, অভিনেত্রী হ্যারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য এলেক্সা এভিলস। খবর আল জাজিরার।

খবরে বলা হয়েছে, কয়েকশ’ বিক্ষোভকারী প্রথমে ম্যানহাটনে সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড-এর কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেন। তারা অভিযোগ করেন, এই দুই নেতা ইসরায়েলের সামরিক অভিযানকে পরোক্ষভাবে সমর্থন করছেন।

পরে নিরাপত্তা কর্মীরা ভবনে প্রবেশে বাধা দিলে বিক্ষোভকারীরা বাইরে সড়কে নেমে ট্রাফিক অবরোধ করেন। এ সময় তারা ‘মানুষের জন্য অর্থ দাও, বোমার জন্য নয়’ স্লোগান দিতে থাকেন। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

বিক্ষোভকারীরা ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এ ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করা জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা