× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কূটনৈতিক প্রক্রিয়ায় আস্থা নেই ইরানিদের: আল জাজিরা

আল জাজিরা

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ১৬:১০ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৬ ১৬:১৫ পিএম

তেহরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির বিধ্বস্ত ডাটা সেন্টারের ওপর জাতীয় পতাকা স্থাপন করছেন এক ব্যক্তি। গত ৬ এপ্রিল সামরিক অভিযানে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়। (৭ এপ্রিল, ২০২৬)। ছবি: মর্তেজা নিকোবাজল/গেটি ইমেজেস।

তেহরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির বিধ্বস্ত ডাটা সেন্টারের ওপর জাতীয় পতাকা স্থাপন করছেন এক ব্যক্তি। গত ৬ এপ্রিল সামরিক অভিযানে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়। (৭ এপ্রিল, ২০২৬)। ছবি: মর্তেজা নিকোবাজল/গেটি ইমেজেস।

সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সংশয় ও অনাস্থা দেখা দিয়েছে। 

আল জাজিরার এক প্রতিবেদনে রবিবার জানানো হয়েছে, দেশটির বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ এই কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থায়ী সমাধান আসবে বলে খুব একটা আশাবাদী নন।

প্রতিবেদন অনুযায়ী, ইরানিদের এই অবিশ্বাসের প্রধান কারণ হলো অতীতের অভিজ্ঞতা। সাধারণ মানুষের মতে, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনার ঘটনা এটিই প্রথম নয়। ইতিপূর্বে একাধিকবার কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি কোনো সমঝোতার ব্যাপারে তারা যথেষ্ট সন্দিহান।

তবে অনাস্থার পাশাপাশি এক ধরনের ক্ষীণ আশাও লক্ষ্য করা গেছে। অনেক ইরানি মনে করছেন, এই কূটনৈতিক তৎপরতা যদি শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ করতে পারে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো শিথিল হয়, তবে দেশটির বিপর্যস্ত অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা