ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ছবি: সংগৃহীত
ইসলামাবাদে সমঝোতা ছাড়াই ঐতিহাসিক শান্তি আলোচনা শেষ হওয়ার পর ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান।
শান্তি আলোচনা নিয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য তাদের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখা অত্যন্ত জরুরি। খবর: আল জাজিরার
ইসহাক দার বলেন, “আমরা আশা করি, উভয় পক্ষ ইতিবাচক মনোভাব বজায় রেখে এগিয়ে যাবে, যাতে পুরো অঞ্চলসহ বিশ্বে টেকসই শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা যায়।”
তিনি আরও জানান, পাকিস্তান আগামীতেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ ও সম্পৃক্ততা সহজ করতে নিজের ভূমিকা পালন করে যাবে।
ইসহাক দার উভয় পক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন, কারণ তারা যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই পক্ষই ইতিবাচক মনোভাব ধরে রেখে স্থায়ী শান্তির পথে অগ্রসর হবে।