× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমঝোতা ছাড়াই আলোচনা শেষ, পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ০৯:২৬ এএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৬ ১২:৩৯ পিএম

ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর পাকিস্তান ছাড়েন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: গেটি ইমেজেস

ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর পাকিস্তান ছাড়েন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: গেটি ইমেজেস

যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবির’ কারণে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান। আলোচনা ব্যর্থ হওয়ায় ইতোমধ্যে ইসলামাবাদ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি, পারমাণবিক অধিকারসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে মতবিরোধ থাকায় দুই পক্ষ কাঠামোগত চুক্তিতে পৌঁছাতে পারেনি।

২১ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে আলোচনা বাড়ানো হলেও, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দূর করা সম্ভব হয়নি।

এদিকে ঐতিহাসিক এই শান্তি আলোচনার পর জেডি ভ্যান্স সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র তার ‘রেড লাইন’ স্পষ্ট করে দিয়েছে, কিন্তু ইরান ‘আমাদের শর্তে রাজি হয়নি’। আমরা এমন পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্ত মেনে নেবে।”

ভ্যান্স বলেন, আমার মনে হয়, আমরা যথেষ্ট নমনীয় ছিলাম; আমরা যথেষ্ট মানিয়ে চলার মানসিকতা দেখাই।”

তিনি বলেন, প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন, ‘আপনাদের এখানে সদিচ্ছা নিয়ে আসতে হবে এবং একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে’। আমরা তাই করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা কোনো অগ্রগতি করতে পারিনি।”

তিনি বলেন, “আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব নিয়ে যাচ্ছি, এটা বোঝানোর একটি পদ্ধতি যে এটাই আমাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব। দেখা যাক ইরানিরা তা গ্রহণ করে কি না।”

ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে ‘যা কিছু তারা অর্জন করতে পারেনি’, তার সবকিছুই দাবি করেছে। সংস্থাটি পাকিস্তানের রাজধানীতে থাকা তার প্রতিনিধির বরাত দিয়ে আরও বলেছে, “হরমুজ প্রণালি, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি এবং আরও কয়েকটি বিষয়ে আমেরিকার উচ্চাকাঙ্ক্ষী শর্তগুলো ইরান মেনে নেয়নি।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা