বিবিসি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ১৭:২৬ পিএম
ইসরায়েল সীমান্ত থেকে তোলা এই ছবিতে ১১ এপ্রিল লেবাননে বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী আকাশপানে উঠতে দেখা যাচ্ছে। ছবি: বিবিসি/রয়টার্স
লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ প্রদেশের জেফতা শহরে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন লেবানিজ সিভিল ডিফেন্সের সদস্য। এই হামলায় আরও দুইজন আহত হয়েছেন।
হামলাটি ঠিক কখন হয়েছে তা স্পষ্ট করা হয়নি। তবে রয়টার্সের প্রকাশিত ছবিতে শনিবার লেবাননে বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে আরও ৪০টি ‘অবকাঠামোতে’ হামলা চালিয়েছে।