× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেলের দামে অস্থিরতা: যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি আকাশচুম্বী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১৯:২৮ পিএম

গাড়িতে তেল নিচ্ছেন এক নারী চালক।ছবি: বিবিসি

গাড়িতে তেল নিচ্ছেন এক নারী চালক।ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রে গত দুই বছরের মধ্যে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রর অর্থনীতিতে এই বড় ধাক্কা লেগেছে।

বিবিসির এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, গত মার্চে শেষ হওয়া ১২ মাসে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম ৩.৩ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারি মাসে এই হার ছিল ২.৪ শতাংশ। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর এক মাসে মূল্যস্ফীতির এত বড় উল্লম্ফন আর দেখা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ হয়ে যাওয়ায় তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে মার্চ মাসে গ্যাসের দাম এক লাফে ২১.২ শতাংশ বেড়েছে, যা ১৯৬৭ সালের পর এক মাসে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড। এছাড়া জ্বালানি তেলের দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি, যা ২০০০ সালের পর এখন পর্যন্ত সর্বোচ্চ।

মূল্যস্ফীতির এই প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। সেখানে প্রতি গ্যালন গ্যাসের গড় দাম এখন ৫.৯৩ ডলার, যেখানে দেশজুড়ে গড় দাম ৪.১৬ ডলার।

২৩ বছর বয়সী ট্রাকচালক অ্যানেল ভিলেগাস বলেন, “পরিস্থিতি ভয়াবহ। আগে ট্রাকের অর্ধেক ট্যাংক তেল ভরতে যে টাকা লাগত, এখন সেখানে ৭০ থেকে ৮০ ডলার লাগছে। জীবন বাঁচানোর তাগিদে বাড়তি দাম দিয়েই চলতে হচ্ছে, তবে এখন প্রয়োজন ছাড়া গাড়ি চালানো কমিয়ে দিয়েছি”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা