প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১১:১০ এএম
টোকিও স্টক এক্সচেঞ্জে বাজারসংক্রান্ত তথ্য প্রদর্শনকারী স্ক্রিনগুলো দেখা যাচ্ছে, ৬ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্যেই এশিয়ার শেয়ারবাজারগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিনিয়োগকারীদের সতর্ক মনোভাব বাজারে প্রভাব ফেলেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এ তথ্য জানায়।
জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং হংকংয়ের প্রধান শেয়ার সূচকগুলো সবই ঊর্ধ্বমুখী ছিল। তবে অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক ০.৫ শতাংশের বেশি কমেছে।
এদিকে হরমুজ প্রণালিতে চলাচল সীমিত থাকা এবং যুদ্ধবিরতির অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।