প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ০৯:৪৫ এএম
সংঘাতের মধ্যেই কৌশলগত সুবিধা খুঁজছে তেহরান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ইরানের জন্য চলমান সংঘাত শুরুতে ছিল ‘টিকে থাকার লড়াই’, তবে এখন তা কৌশলগত সুযোগে রূপ নিচ্ছে বলে মনে করছেন ইরানভিত্তিক সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি।
তিনি আল জাজিরাকে জানান, তেহরান এখন আর শুধু তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় সীমাবদ্ধ নেই, বরং নতুন কৌশলগত সুবিধা অর্জনের দিকেও নজর দিচ্ছে।
আসলানির মতে, হরমুজ প্রণালিকে ঘিরে একটি নতুন স্থিতাবস্থা তৈরি হয়েছে। ইরান এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগাতে চায়।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনাকে ঘিরে ইরানের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ করে আলোচনার শুরুতেই ইসরায়েলের শর্ত ভঙ্গ এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অবস্থান ইরানের উদ্বেগ বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের কথা বললেও, তা ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে।