প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ০৯:১৫ এএম
সংঘর্ষে বিরতি হলেও ‘যুদ্ধবিরতি’ মানছে না ইরান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘর্ষে সাময়িক বিরতি দেখা গেলেও এটিকে ‘যুদ্ধবিরতি’ হিসেবে মানতে নারাজ তেহরান।
আল জাজিরার সঙ্গে আলোচনায় ড্রপ সাইট নিউজের সাংবাদিক জেরেমি স্কাহিল বলেন, ইরান এই পরিস্থিতিকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হিসেবে অভিহিত করছে না।
তার মতে, ইরান স্পষ্টভাবে জানিয়েছে—তাদের “আঙুল এখনো ট্রিগারের ওপরই রয়েছে।”
এ থেকে বোঝা যায়, তেহরান এই বিরতিকে স্থায়ী শান্তির অংশ হিসেবে নয়, বরং কৌশলগত সাময়িক বিরতি হিসেবে দেখছে।