× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরমুজ প্রণালি ‘আংশিকভাবে’ খোলা, চলাচলে ইরানের শর্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৩:৩১ পিএম

পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে অবস্থিত হরমুজ প্রণালি। ছবি: শিপঅ্যাটলাস, মেরিটাইম অপটিমা

পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে অবস্থিত হরমুজ প্রণালি। ছবি: শিপঅ্যাটলাস, মেরিটাইম অপটিমা

বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনও ‘আংশিকভাবে’ নৌযান চলাচলের জন্য খোলা রয়েছে বলে জানিয়েছে ইরান। তবে এই চলাচলে নির্দিষ্ট শর্ত আরোপ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। 

ইরানি পক্ষ জানিয়েছে, প্রণালিটি সম্পূর্ণ বন্ধ না করে আংশিকভাবে খোলা রাখা হয়েছে। তবে প্রতিপক্ষ দেশগুলোর জন্য এই পথ কার্যত বন্ধ রাখা হয়েছে।

প্রণালি বন্ধের সিদ্ধান্ত ঘোষণার পর ভোর থেকেই জানানো হয়, মিত্র দেশগুলোর জন্য এটি উন্মুক্ত থাকবে। অন্যদিকে প্রতিপক্ষদের জন্য সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যেকোনো নৌযান চলাচলের আগে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে তিনি বিষয়টি স্পষ্ট করেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি যুদ্ধকালীন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে এমন সীমাবদ্ধতা জ্বালানি সরবরাহসহ বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।






শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা