× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যে স্বর্ণ যুগ আসছে: ডোনাল্ড ট্রাম্প

'ইরানও শান্তি চায়, বিশ্ব শান্তির জন্য এটি বড় দিন'

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১১:১০ এএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬ ১১:১২ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

বিশ্ব শান্তির ইতিহাসে আজকের দিনটিকে ‘বড় দিন’ হিসেবে অভিহিত করে মধ্যপ্রাচ্যে নতুন এক সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ বুধবার দেওয়া এক পোস্টে তিনি এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প তার পোস্টে লেখেন, "বিশ্ব শান্তির জন্য আজ একটি বড় দিন! ইরান শান্তি চায়, তারা সংঘাত থেকে মুক্তি পেয়েছে; ঠিক যেমনটা অন্য সবাইও চেয়েছে। এখন ইতিবাচক কর্মকাণ্ডের সময়"।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে জাহাজ চলাচলের জট নিরসনে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সহায়তা করবে। এর ফলে সেখানে বড় ধরনের বাণিজ্যিক সাফল্য আসবে বলে তিনি মনে করেন।

ইরানের পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, "ইরান এখন পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারে। আমরা সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সেখানে উপস্থিত থাকব এবং সবকিছু যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে আমরা সজাগ দৃষ্টি রাখব।"

পুরো বিষয়টির ওপর নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানিয়ে ট্রাম্প একে একটি নতুন যুগের সাথে তুলনা করেন। তিনি বলেন, "আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে সবকিছু ঠিকভাবে চলবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মানুষ যেমন সমৃদ্ধি অনুভব করছে, এটি মধ্যপ্রাচ্যের জন্যও একটি 'সুবর্ণ যুগ' হয়ে উঠতে পারে!"

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা