× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্তাম্বুলে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুকযুদ্ধ, ৩ সন্দেহভাজন নিহত

আলজাজিরা

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ২০:১১ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬ ২০:২৬ পিএম

ইস্তাম্বুলে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুকযুদ্ধ তিন সন্দেহভাজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে তুরঙ্কের নিরাপত্তা বাহিনী। ছবি: বিবিসি

ইস্তাম্বুলে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুকযুদ্ধ তিন সন্দেহভাজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে তুরঙ্কের নিরাপত্তা বাহিনী। ছবি: বিবিসি

তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের (দূতাবাস) কাছে বন্দুকযুদ্ধের ঘটনায় তিন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। শহরটির বেশিকতাস এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

সিএনএন তুর্কের প্রতিবেদনে ইস্তাম্বুল পুলিশের একটি বিবৃতির বরাত দিয়ে জানানো হয়েছে, বন্দুকধারীরা আক্রমণ চালালে নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে তিন সন্দেহভাজন নিহত হন। এই বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাও আহত হয়েছেন। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা