প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ২২:০০ পিএম
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি হামলার পর আজাদি স্কোয়ারের ধোঁয়া উঠছে। ছবি: রয়টার্স
ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। রাজনৈতিক নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরান নিউজ এজেন্সি সোমবার এ তথ্য জানিয়েছে।
ইরান বলছে, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাকিস্তানের কাছে পাঠিয়েছে ইরান। এতে তারা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে স্থায়ীভাবে যুদ্ধের অবসানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
ইরানের এই জবাবে মোট ১০টি ধারা রয়েছে। এর মধ্যে আছে—আঞ্চলিক সংঘাতের অবসান, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচলের জন্য একটি প্রটোকল, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম।
এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর পাল্টা জবাবও দিচ্ছে ইরান।