প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ২৩:০২ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
ইরানের সব কিছু গুঁড়িয়ে এক করে দেবে, রবিবার এমন হুমকির পর আবার সোমবারের মধ্যে একটি চুক্তির আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব।
তবে ইরান বারবার জোর দিয়ে বলেছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি।
ট্রাম্প এর আগে তার ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ইরানকে হুমকি দিয়ে বলেন, “মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে, যা এরকম আর হয়নি। এখনি হরমুজ প্রণালি খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে- শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।”