প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৫:২২ পিএম
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের ভূপাতিত করা বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেন। এক্স থেকে নেওয়া
ইরানে গুলিতে ভূপাতিত যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু’কে উদ্ধারে পরিচালিত তল্লাশি অভিযান চলাকালে ইরানের সেনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাহিনীর সংঘর্ষ হয়েছে। খবর বিবিসির।
ডোনাল্ড ট্রাম্প রবিবার জানিয়েছেন, ওই ক্রুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তিনি গোলাগুলিতে নন, বরং বিমান ভূপাতিত হওয়ার সময় আহত হন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে বিবিসি।
তল্লাশি অভিযানে ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাদের কেউ হতাহত হননি বলে দাবি করেছেন ট্রাম্প।
ইরান বলছে, যুক্তরাষ্ট্রের ক্রুর সন্ধান পেতে তল্লাশি চালানোর সময় একটি যুক্তরাষ্ট্রের ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এছাড়া গত শুক্রবারের ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালাচ্ছেন।