প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৯:১৯ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ২১:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি
যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।
আরও পড়ুন..বাধ্যতামূলক অবসরে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান, দুই জেনারেল বরখাস্ত
পোস্টে ট্রাম্প লিখেছেন, "আরও কিছুটা সময় পেলে আমরা খুব সহজেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে পারি। ওখানের তেল দখল করে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি। এটি কি বিশ্বের জন্য একটি তেলের খনি হবে না?"
হরমুজ প্রণালি কীভাবে পুনরায় উন্মুক্ত করা যায়, সে বিষয়ে ট্রাম্প বারবার বিভিন্ন ধরনের মত দিয়েছেন।
তিনি ইঙ্গিত দিয়েছেন যে, পশ্চিমা দেশগুলোর উচিত এই গুরুত্বপূর্ণ নৌ-পথ দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করা।