× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৬:১৮ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ১৬:৩৮ পিএম

তেহরানের পশ্চিমে কারাজ শহরে বিমান হামলায় নির্মাণাধীন একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে । ছবি: বিবিসি

তেহরানের পশ্চিমে কারাজ শহরে বিমান হামলায় নির্মাণাধীন একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে । ছবি: বিবিসি

ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে হুমকি দিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখনো “ইরানে যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা শুরুই করেনি”।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে “বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে শক্তিধর” বলে উল্লেখ করেন এবং বলেন, তারা “এবার সেতুগুলোকে, তারপর বিদ্যুৎকেন্দ্রগুলোকে” লক্ষ্যবস্তু করবে।

এর আগে তেহরানের পশ্চিমে কারাজ শহরে নির্মাণাধীন একটি সেতুতে বিমান হামলায় আটজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হন।ৎ

আরো পড়ুন: বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের, কঠোর হুঁশিয়ারি ইরানের

ট্রাম্প আরও বলেন, “নতুন শাসন নেতৃত্ব জানে কী করতে হবে, এবং তা দ্রুত করতে হবে।”

তার পুরো পোস্টটি ছিল এ রকম, “আমাদের সামরিক বাহিনী, যা বিশ্বে (অনেক ব্যবধানে!) সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী, এখনো ইরানে যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা শুরুই করেনি। এবার সেতু, এরপর বিদ্যুৎকেন্দ্র! শাসনতন্ত্রের নতুন নেতৃত্ব জানে কী করতে হবে এবং তা করতে হবে দ্রুত! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প”।

এই বি১ সেতু, যা হামলার সময় পর্যন্ত যান চলাচলের জন্য খোলা হয়নি, সেটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু সেতু হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, এটি এক হাজার ৫০ মিটার দীর্ঘ এবং এতে ১৩৬টি মিটার উঁচু স্তম্ভ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা