প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১২:৫৮ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ১৩:০১ পিএম
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যুদ্ধবিমানটি মধ্য ইরানের আকাশ থেকে ভূপাতিত করা হয় বলে দাবি করা হয়েছে।
আইআরজিসি-নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির টেলিগ্রাম পোস্টের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
পোস্টে বলা হয়, যুদ্ধবিমানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তবে পাইলটের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং পাইলটের পক্ষে বের হয়ে আসা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড এর আগে আইআরজিসির এমন একটি দাবিকে অস্বীকার করেছিল।