× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলে ৫১ বার হামলার দাবি হিজবুল্লাহর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১১:৩০ এএম

পশ্চিম তীরের রামাল্লার আকাশে ২৮ মার্চ একটি রকেট প্রতিহত করার ফলে সৃষ্ট ধোঁয়ার রেখা দেখা যাচ্ছে। ছবি: আনাদলু

পশ্চিম তীরের রামাল্লার আকাশে ২৮ মার্চ একটি রকেট প্রতিহত করার ফলে সৃষ্ট ধোঁয়ার রেখা দেখা যাচ্ছে। ছবি: আনাদলু

ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৫১ বার হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

গত বুধবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, রকেট, ড্রোন ও আর্টিলারি শেল ব্যবহার করে ইসরায়েলি বসতি, সামরিক ঘাঁটি, সেনা সমাবেশ, বাহিনীর সদস্য ও সামরিক যানবাহন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননে চলমান ইসরায়েলি হামলার জবাবে ‘লেবানন ও এর জনগণের প্রতিরক্ষায়’ এসব আক্রমণ চালানো হয়েছে।

এদিকে, হিজবুল্লাহর ছোড়া রকেট উত্তর ইসরায়েলের কিরিয়াত শ্মোনা এলাকায় ভবন ও যানবাহনে ক্ষয়ক্ষতি ঘটিয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর প্রকাশিত ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ির ওপর ধোঁয়া উঠতে দেখা যায়।

অন্যদিকে চ্যানেল ১৪ জানায়, লেবানন থেকে ছোড়া রকেট হামলায় কিরিয়াত শ্মোনার একটি ভবনে সরাসরি আঘাত হেনেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা