× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরমুজ অবরোধে নেতৃত্ব দেওয়া তানসিরি নিহত, জানাল ইরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১৬:০০ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৬ ১৬:০৩ পিএম

আলিরেজা তানসিরি। ছবি: রয়টার্স

আলিরেজা তানসিরি। ছবি: রয়টার্স

হরমুজ অবরোধে নেতৃত্ব দেওয়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান।

চার দিন আগে আলিরেজা তানসিরির নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। তখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছিলেন, ইসরায়েলের বিমান হামলায় তানসিরি নিহত হয়েছেন।

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত বিপ্লবী গার্ড কোরের বিবৃতিতে বলা হয়, ইরানের দ্বীপ ও উপকূলের প্রতিরক্ষা জোরদারে কাজ করছিলেন তানসিরি এবং বাহিনীগুলো সংগঠনে সক্রিয় ছিলেন। এগুলো করতে গিয়েই গুরুতর আহত হন তিনি এবং শেষ পর্যন্ত সেই আঘাতেই তিনি মারা যান।

বিবৃতিতে আরও বলা হয়, আলিরেজা তানসিরির অনুপস্থিতিতেও আইআরজিসি নৌবাহিনী সাম্প্রতিক সময়ে কঠোর আঘাত হেনেছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় রেখেছে।

আইআরজিসি আরও জানায়, শত্রুকে সম্পূর্ণভাবে বিনাশ না করা পর্যন্ত তারা থামবে না।

আলিরেজা তানসিরি ২০১৮ সালে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন। এর আগে, ২০১০ সাল থেকে তিনি আইআরজিসির নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তানসিরি একজন স্পষ্টভাষী কমান্ডার হিসেবে পরিচিত। এর আগে ২০১৯ সালে তিনি হুমকি দিয়েছিলেন যে, ইরানের তেল রপ্তানি ব্যাহত হলে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেবেন।

২০১৯ সালে ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার পর, অন্যান্য আইআরজিসি কমান্ডারদের সঙ্গে তানসিরির ওপরও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা