প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১০:২৯ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬ ১০:৩২ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
ইরানের তেল এবং তাদের তেলের বড় হাব খারগ দ্বীপ যুক্তরাষ্ট্র নিজেদের করে নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
অন্যদিকে, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরানে সরকার পরিবর্তন করতে পেরেছে বলে মনে করে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে ফক্স নিউজকে তিনি বলেছেন, “আপনি বলতে পারেন যে সরকার পরিবর্তন হয়েছে, কারণ তাদের (আগের নেতাদের) হত্যা করা হয়েছে।”
সূত্র: বিবিসি বাংলা