× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ১৬:১৬ পিএম

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: গেটি ইমেজেস

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: গেটি ইমেজেস

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুক্রবার সকালে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তেহরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। এছাড়া, ইয়াজদে সামুদ্রিক মাইন তৈরির একটি স্থাপনায়ও হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের বিরুদ্ধেও হামলা অব্যাহত ছিল। উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে রকেটের ধোঁয়ার রেখা দেখা গেছে ছবিতে।

লেবাননের গণমাধ্যমের তথ্য, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল।

কুয়েতের প্রধান বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শত্রুপক্ষের’ ড্রোন হামলায় ‘জিনিসপত্রের ক্ষয়ক্ষতি’ হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাতে একাধিক ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে সৌদি আরব।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা