× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরান আমাকে সর্বোচ্চ নেতা করতে চেয়েছিল, প্রত্যাখ্যান করেছি: ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ১১:১৮ এএম

ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের নেতারা অনানুষ্ঠানিকভাবে তাকে দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবার এক রিপাবলিকান তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘তারা আমাকে বলেছে, আমরা আপনাকে আমাদের পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমি তাদের বলেছিÑ না ধন্যবাদ, আমি এতে আগ্রহী নই।’

একই অনুষ্ঠানে তিনি আরও দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা চলছে এবং ওয়াশিংটন এই সংঘাতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। তার ভাষায়, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে প্রকাশ্যে তা বলতে পারছে না।

তবে ট্রাম্পের এই বক্তব্য সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুক্তরাষ্ট্রের এমন দাবি বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি কটাক্ষ করে বলেন, ‘আপনারা কি নিজের সঙ্গেই আলোচনা করছেন? আমরা কখনোই আপনাদের সঙ্গে চুক্তি করব নাÑ এখনও না, ভবিষ্যতেও না।’

এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন তেহরানের কাছে ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজি এজেন্সি জানিয়েছে, তেহরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের পাঁচ দফা পাল্টা প্রস্তাব দিয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, যুদ্ধের সমাপ্তি হবে ইরানের শর্তেই।

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্য ও দাবির ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে উঠছে। একই সঙ্গে রাজনৈতিক বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে ফারাকও ক্রমেই স্পষ্ট হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা