× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধবিরতির আগে ইরানের অস্ত্রশিল্প ধ্বংসে তৎপর তেলআবিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১০:২২ এএম

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আগামী ৪৮ ঘণ্টায় আরও তীব্র করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্র যে কোনো সময় যুদ্ধবিরতির উদ্যোগ নিতে পারে- এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একটি ১৫ দফা যুদ্ধসমাপ্তির খসড়া পরিকল্পনা হাতে পাওয়ার পর ইসরায়েল সরকার মনে করে, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এ কারণে যুদ্ধবিরতির আগে যতটা সম্ভব ইরানের অস্ত্রশিল্প ধ্বংসে তৎপর হয়েছে তেলআবিব।

জ্যেষ্ঠ কমান্ডারদের কাছ থেকে পাওয়া সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা পর্যালোচনার পর নেতানিয়াহু এই নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় শান্তি আলোচনা শুরুর ঘোষণা দিতে পারেন। ফলে সামরিক লক্ষ্য অর্জনে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

তবে ইসরায়েলের ভেতরে এ নিয়ে মতভেদ দেখা দিয়েছে। কেউ কেউ এক সপ্তাহ অভিযান চালানোর পক্ষে থাকলেও, অনেকে দ্রুত যুদ্ধ শেষ করার কথা বলছেন।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, গণমাধ্যমে প্রকাশিত পরিকল্পনার কিছু অংশ সত্য হলেও তা পুরোপুরি সঠিক নয় এবং হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো পরিকল্পনা নিশ্চিত করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে আসছে। এতে ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।

ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বিমান চলাচলে প্রভাব পড়েছে।

এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি স্থাপনায় হামলা সাময়িকভাবে স্থগিত করেছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা