× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন : জাতিসংঘের হস্তক্ষেপ চাইল বিএনএম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১৮:৫৬ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৬ ১৪:২৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তানের বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে বালুচ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)। সংগঠনটির অভিযোগ, সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে পাকিস্তান সরকার ভিন্নমত দমন এবং সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করছে।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৬১তম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বিএনএমের প্রতিনিধি মাহরা বালুচ জোর দিয়ে বলেন, বেলুচিস্তানে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। প্রদেশজুড়ে সাধারণ মানুষ শুধু অস্তিত্বের কারণেই সম্মিলিত শাস্তির শিকার হচ্ছেন।

মাহরা বালুচ দাবি করেন, ২০২৫ সালেই অন্তত ১,৩৫৫ জনকে জোরপূর্বক গুম করা হয়েছে এবং ২২৫ জনকে হত্যা করা হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বিএনএম বলেছে, পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে হবে এবং এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা