× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরমুজ প্রণালি খুলতে আলোচনা করছে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১৮:১৯ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৬ ১৮:২০ পিএম

রাজ্যসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংসদ টিভি

রাজ্যসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংসদ টিভি

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে অবরুদ্ধ হরমুজ প্রণালি খোলার বিষয়ে ভারত আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের রাজ্যসভায় মঙ্গলবার পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদির দেওয়া বিবৃতি থেকে বিষয়টি জানা গেছে। খবর বিবিসি বাংলার।

রাজ্যসভায় নরেন্দ্র মোদি বলেছেন, অবরুদ্ধ হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজ ও নাবিকদের সকলকে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করছে ভারত।

তিনি বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে আমি আলোচনা করছি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম এশিয়ার একাধিক নেতার সঙ্গে দুইবার আমার ফোনে কথা হয়েছে। আমরা গাল্ফের সব দেশের সঙ্গেই আলোচনা চালাচ্ছি। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।

এর আগে সোমবার লোকসভায় ইসরায়েল-ইরান সংঘাতের কারণে ভারতের দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন তিনি।

মঙ্গলবার রাজ্যসভায় মোদি বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব।

তিনি বলেন, এলপিজি ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে স্থিতিশীলতা বজায় রাখতে ভারত সরকার সব সম্ভাব্য ব্যবস্থা নিচ্ছে।

তিনি আরও বলেন, এলপিজির বিকল্প হিসেবে ভারত সরকার পিএনজি ব্যবহারে উৎসাহ দিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা