× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরমুজ প্রণালি

ইরানের ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চালাবে যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ০৮:৫৯ এএম

আপডেট : ২৩ মার্চ ২০২৬ ০৯:২৭ এএম

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বিষয়টি জানিয়েছে আল জাজিরা।

এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ বেসেন্ট বলেন, “হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি অভিযান শুরু হয়েছে। এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে।”

এ সময় তিনি যুদ্ধসংক্রান্ত সংবাদ প্রকাশে গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন। বেসেন্টের মতে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাস্তবে কী পদক্ষেপ নিচ্ছেন, সে বিষয়ে দেশটির জনগণের সামনে সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না।

তবে এর আগে একই অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

তবে মারফির এই বক্তব্য প্রত্যাখ্যান করে বেসেন্ট বলেন, এ দাবি সঠিক নয়; বরং যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা