× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শত্রুপক্ষ বাদে সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি: ইরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১৬:০০ পিএম

হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙার প্রচেষ্টায় শক্তিশালী সামরিক সহায়তা দিতে ব্যর্থ হওয়ায় ন্যাটো মিত্র ও অংশীদারদের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙার প্রচেষ্টায় শক্তিশালী সামরিক সহায়তা দিতে ব্যর্থ হওয়ায় ন্যাটো মিত্র ও অংশীদারদের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরান জানিয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সাপেক্ষে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযানের জন্য উন্মুক্ত থাকবে। তবে যেসব জাহাজ ‘শত্রু’ দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট, তারা এই সুবিধার আওতায় পড়বে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাতে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী মুসাভি উল্লেখ করেছেন, গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ কার্যত অচল হয়ে পড়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনই দায়ী।

তিনি আরও বলেন, কূটনৈতিক সমাধানই ইরানের প্রধান অগ্রাধিকার। তবে এজন্য আগ্রাসন সম্পূর্ণ বন্ধ হওয়া এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন অপরিহার্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা