× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ট্রাম্পের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১৫:২০ পিএম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এই আল্টিমেটাম দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর অন্যথা হলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করার হুমকিও দিয়েছেন তিনি।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশিয়ালে লিখেছেন, “সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রকে প্রথমে লক্ষ্য করে হামলা শুরু হবে”।

তার পোস্ট অনুযায়ী, এই সময়সীমা শেষ হবে সোমবার স্থানীয় সময় রাত ১১:৪৪ মিনিটে।

এই আলটিমেটাম এসেছে এমন এক দিনে, যখন ট্রাম্প তিন সপ্তাহের যুদ্ধের পর সামরিক অভিযান “ধীরে ধীরে কমানোর” কথা বিবেচনা করছেন। এই সময় হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্ব তেলের প্রায় এক পঞ্চম অংশ বহন করে। 

অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, “ইরান শুধুমাত্র সেই দেশগুলোর জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যারা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত। সংঘাতে জড়িত নয়- এমন দেশগুলোর জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না”।

ট্রাম্পের হুমকির জবাবে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের জ্বালানি স্থাপনা এবং পানি লবণমুক্তকরণ কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালানো হবে।

শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র । এতে একশোরও বেশি মানুষ আহত হয়। আরাদ শহরে ৮৪ জন, ডিমোনা শহরে ৩৩ জন আহত হয়েছে।

এই হামলাসহ সব দিক থেকে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সব দিক থেকে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে তেহরান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইরান জানিয়েছে, তারা নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে দিমোনা এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আরও জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণ ইসরাইলের অন্যান্য শহর এবং কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা