প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১১:৫০ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৬ ১১:৫৪ এএম
পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে অবস্থিত হরমুজ প্রণালি। ছবি: শিপঅ্যাটলাস, মেরিটাইম অপটিমা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে যদি সম্পূর্ণ যুদ্ধবিরতি স্থাপিত হয়, তবে হরমুজ প্রণালিতে নৌমাইন অপসারণে জাপান সামরিক পদক্ষেপ নিতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রবিবার এ তথ্য জানিয়েছে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ফুজি টেলিভিশনকে বলেছেন, যদি যুদ্ধবিরতি হয় এবং নৌমাইনগুলো চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে সেটি বিবেচনার বিষয় হতে পারে।
তিনি বলেন, যদিও এটি এখনও কাল্পনিক।
মোতেগির মন্তব্য এসেছে এমন সময়ে, যখন জাপান গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিত করতে সৈন্য পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তার দাবি জানিয়েছিলেন।