× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের, কঠোর হুঁশিয়ারি ইরানের

প্রবা প্রতিবিদেন

প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

আপডেট : ২২ মার্চ ২০২৬ ১০:২৯ এএম

ইরানের হামলারি পর ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি অবকাঠামো পর্যবেক্ষণ করছে ইসরায়েলের সামরিক বাহিনী।ছবি: আল জাজিরার ভিডিও থেকে

ইরানের হামলারি পর ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি অবকাঠামো পর্যবেক্ষণ করছে ইসরায়েলের সামরিক বাহিনী।ছবি: আল জাজিরার ভিডিও থেকে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে কেন্দ্র করে। ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারির জবাবে এবার পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রবিবার এ তথ্য জানিয়েছে।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এব্রাহিম জোলফাগারি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাদের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা আঘাত হানা হবে।

একইসঙ্গে পানিশোধনাগার (ডিস্যালাইনেশন প্ল্যান্ট) ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু করা হবে বলেও উল্লেখ করেছে বাহিনীটি।

খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এব্রাহিম জোলফাগারি বলেন, ইরানের অবকাঠামোতে আঘাত এলে তার প্রতিক্রিয়া হবে বিস্তৃত ও তাৎক্ষণিক।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানিয়ে সতর্ক করেন, অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হতে পারে। তার এই বক্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে পাল্টা অবস্থান স্পষ্ট করা হলো।

এদিকে ফারস নিউজ এজেন্সি উল্লেখ করেছে, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রয়াত প্রধান আলী লারিজানি আগেই সতর্ক করে বলেছিলেন, “ইরানের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় হামলা হলে “আধা ঘণ্টার মধ্যেই পুরো অঞ্চল (মধ্যপ্রাচ্য) বিদ্যুৎবিহীন হয়ে পড়বে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা