× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ০৮:৪৮ এএম

হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরে ভাসছে একটি তেলবাহী ট্যাংকার। সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমার উত্তরাংশে ওমানের মুসানদাম সীমান্তসংলগ্ন এলাকা থেকে তোলা ছবি। ১১ মার্চ ২০২৬ছবি: রয়টার্স

হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরে ভাসছে একটি তেলবাহী ট্যাংকার। সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমার উত্তরাংশে ওমানের মুসানদাম সীমান্তসংলগ্ন এলাকা থেকে তোলা ছবি। ১১ মার্চ ২০২৬ছবি: রয়টার্স

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের সরবরাহে বিঘ্ন ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সাময়িক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির ট্রেজারি বিভাগ জানিয়েছে, আগামী ৩০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করা হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী  স্কট বেসেন্ট জানিয়েছেন, এই সাময়িক অনুমোদন কেবলমাত্র সেসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলো এরই মধ্যে পরিবহন প্রক্রিয়ায় রয়েছে। নতুন করে তেল কেনার জন্য এই ছাড় প্রযোজ্য হবে না।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে দেশ দুটির সঙ্গে সম্পৃক্ততা আছে এমন জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এতে হরমুজ প্রণালি দিয়ে  তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এবং সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব আরও গভীর হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা