× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিছু হটল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ফোর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১৩:৫৭ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৬ ১৩:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড।ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড।ছবি: রয়টার্স

ইরানের সঙে আপাতত যু্দ্ধ বাদ দিয়ে মেরামতের জন্য বন্দরে ফিরছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, জাহাজটির লন্ড্রি অংশে আগুন লাগার ঘটনায় অন্তত দুজন নাবিক আহত হন।

এর পর রণতরীটিকে লোহিত সাগর থেকে গ্রিসের সৌদা বে বন্দরে মেরামতের জন্য নেওয়া হচ্ছে।

ফেব্রুয়ারির শেষ দিকে লোহিত সাগরে যাওয়ার আগে এই বন্দরে যাত্রাবিরতি করেছিল জাহাজটি।

বর্তমানে একই বন্দরে ফিরে গিয়ে প্রয়োজনীয় মেরামত কাজ করা হবে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মুখপাত্র জাহাজটির বর্তমান অবস্থা বা এর সঙ্গে থাকা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলোর গতিবিধি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

তবে এক কর্মকর্তা জানিয়েছেন, ফোর্ডের স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

পারমাণবিক শক্তিচালিত এই রণতরীর ওজন প্রায় এক লাখ টন এবং এতে চার হাজারের বেশি নাবিক কর্মরত।

জাহাজে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে নাবিকদের ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা