× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তানে হাসপাতালে হামলা, নিহত ‘শতাধিক’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১১:০৭ এএম

আপডেট : ১৭ মার্চ ২০২৬ ১১:০৯ এএম

হাসপাতালটিতে হাজারো মানুষ মাদকাসক্তির চিকিৎসা নিচ্ছিলেন বলেন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি: বিবিসি

হাসপাতালটিতে হাজারো মানুষ মাদকাসক্তির চিকিৎসা নিচ্ছিলেন বলেন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি: বিবিসি

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে বিমান হামলার ঘটনায় শতাধিক মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তালেবান সরকার এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। খবর বিবিসির

তালেবান সরকারের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, সোমবার সন্ধ্যায় হাসপাতালটিতে হামলা চালানো হয়, এতে কিছু মানুষ নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

তালেবান সরকারের দাবি অনুযায়ী, পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় চিকিৎসাধীন রোগী হতাহতের এ ঘটনা ঘটে।

তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

তারা বলেছে, কাবুল ও পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশে সামরিক স্থাপনা তথা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তাকারী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবিসি হাসপাতালটি পরিদর্শন করেছে। বিবিসি সংবাদদাতা ইয়ামা বারিজ হামলার শিকার হাসপাতালটিতে গিয়ে নিজ চোখে অন্তত ৩০টি মরদেহ দেখেছেন।

তিনি যখন হাসপাতাল চত্ত্বরে তিনি, তখনও ভবনের কিছু অংশ জ্বলছিল।

হাসপাতাল কর্মকর্তাদের মতে, সেখানে প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নিচ্ছিলেন এবং হতাহতের সংখ্যা কয়েকশ হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা