× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরমুজে ‘যুদ্ধজাহাজ’ না পাঠালে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ০৮:৩৬ এএম

আপডেট : ১৭ মার্চ ২০২৬ ০৮:৩৯ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অবরুদ্ধ হরমুজ প্রণালি সচল করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলো এগিয়ে না এলে জোটটির ভবিষ্যৎ ‘খুব খারাপ’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালির অবরোধ তুলতে ইতোমধ্যেই সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই এবার ন্যাটো মিত্র দেশগুলোকে তার এই হুঁশিয়ারি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ফিন্যানশিয়াল টাইম্‌স’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যারা হরমুজ প্রণালির সুবিধাভোগী, তাদের সাহায্য করা উচিত। দেখা উচিত যাতে সেখানে খারাপ কিছু না হয়। যদি তাদের পক্ষ থেকে কোনও সাড়া না মেলে কিংবা নেতিবাচক জবাব আসে, তাহলে আমার মনে হয় ন্যাটোর ভবিষ্যতের জন্য তা খুব খারাপ হবে।”

ট্রাম্পের মতে, যারা এই প্রণালির সুবিধাভোগী তাদেরকেই এই জলপথ নিরাপদ রাখার দায়িত্ব নিতে হবে। সহযোগিতার ধরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “মিত্ররা মাইনসুইপার (মাইন অপসারণকারী জাহাজ) দিয়ে সহায়তা করতে পারে।”

ন্যাটো মিত্রদেরকে সহায়তা করার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেছেন, “ইউক্রেইন যুদ্ধে ইউরোপীয় মিত্রদেরকে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। এখন এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা আশা করছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা