প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১৮:০৪ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬ ১৮:৫৩ পিএম
হরমুজ প্রণালী সচল করতে ট্রাম্প শনিবার মিত্র দেশগুলোকে এই অঞ্চলে জাহাজ পাঠানোর আহ্বান জানান। ছবি: রয়টার্স
তেলের দাম হু হু করে বাড়ায় এবং ইরান যুদ্ধ খোদ যুক্তরাষ্ট্রের জনমতে অজনপ্রিয় হওয়ায় হরমুজ প্রণালী সচল করতে অস্থর হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এক্ষেত্রে দক্ষিণ কোরিয়াসহ মিত্র দেশগুলোকে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা যুদ্ধ পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে।
ট্রাম্প শনিবার ‘হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ ও মুক্ত’ রাখার জন্য চীন, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়াকে জাহাজ পাঠানোর আহ্বান জানান।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সিউল মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে “গভীর মনোযোগ দিয়েছে” এবং যুক্তরাষ্ট্রের সাথে “নিবিড় যোগাযোগ” অব্যাহত রেখেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোরিয়ার নাগরিকদের রক্ষা এবং “জ্বালানি পরিবহনের রুটের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের সম্ভাবনা যাচাই” করছে তারা।
আরো পড়ুন: হরমুজ প্রণালী বন্ধ রাখার আহ্বান ইরানের নতুন সর্বোচ্চ নেতার