× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যে ফ্রান্সের অবস্থান ‘সম্পূর্ণ আত্মরক্ষামূলক’: ম্যাক্রঁ

বিবিসি বাংলা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ২২:১০ পিএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। ছবি: রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। ছবি: রয়টার্স

ইরানের ড্রোন হামলায় একজন ফরাসি সৈন্য নিহত হওয়ার পরও মধ্যপ্রাচ্য যুদ্ধে ফ্রান্সের অবস্থান “সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক” থাকবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে শুক্রবার এসব কথা বলেছেন তিনি।

ম্যাক্রঁ বলেন, “মিত্রদের সমর্থনে ফ্রান্সের অবস্থান সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং এই অবস্থানের কারণে আমাদের ওপর আক্রমণ করার কোনো কারণ থাকতে পারে না”।

এর আগে, ম্যাক্রঁ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছিলেন যে, ইরাকের এরবিলে একজন "ফরাসি সেনা নিহত হয়েছেন"। এছাড়া বেশ কয়েকজন সেনা আহত হওয়ার বিষয়েও জানান তিনি।

ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে এটিই প্রথম ফরাসি সৈন্য নিহত হওয়ার ঘটনা।

প্রেসিডেন্ট ম্যাক্রঁ জানিয়েছেন, ইউক্রেনে চার বছর ধরে চলা রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে মস্কোর ওপর চাপ অব্যাহত রাখা হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

ইউক্রেনের মিত্র দেশগুলো আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে রাশিয়ার কিছু তেল বিক্রির অনুমতি দেওয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। কারণ জ্বালানির দাম বাড়ার ফলে রাশিয়ার অর্থনীতি ইতোমধ্যেই বাড়তি সুবিধা পাচ্ছে।

এ বিষয়ে আরও বিশদ বিশ্লেষণ দিয়েছেন ফ্রান্স ২৪–এর আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক ডগলাস হারবার্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা