× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংযুক্ত আরব আমিরাত

হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করলে পেতে হবে শাস্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১৭:৫২ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৬ ১৭:৫৩ পিএম

গত ১২ই মার্চ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত দুবাইয়ের একটি ভবন । ইপিএ

গত ১২ই মার্চ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত দুবাইয়ের একটি ভবন । ইপিএ

ইরানের হামলায় ক্ষয়ক্ষতি বা অন্যান্য ঘটনার ছবি প্রকাশ করলে "জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসন" দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে নিজ দেশের নাগরিকদের এ বিষয়ে সতর্ক করেছে ইরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস।

ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, "সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ঘটনাস্থল বা প্রজেক্টাইলের ক্ষতির পাশাপাশি সরকারি ভবন এবং কূটনৈতিক মিশনের ছবি তোলা, পোস্ট করা বা শেয়ার করার বিরুদ্ধে সতর্ক করেছে"।

দূতাবাস সতর্ক করে দিয়েছে যে, ব্রিটিশ নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতের আইনের আওতাধীন, এবং "লঙ্ঘনের ফলে জরিমানা, কারাদণ্ড বা নির্বাসন হতে পারে।"

সম্প্রতি শহরের উপর দিয়ে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের ছবি তোলার অভিযোগে দুবাইতে ৬০ বছর বয়সী এক ব্রিটিশ ব্যক্তির বিরুদ্ধে সাইবার-অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে বলেও জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা