× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের জ্বালানিবাহী বিমানের চার ক্রু সদস্য নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১৭:১৫ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৬ ১৭:১৫ পিএম

তেল আবিবের কাছে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর বোয়িং কেসি-১৩৫ বিমান। ছবি: এএফপি

তেল আবিবের কাছে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর বোয়িং কেসি-১৩৫ বিমান। ছবি: এএফপি

পশ্চিম ইরাকে একটি মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। বিমানটিতে ছয়জন ক্রু সদস্য ছিল বলেও জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনী বলছে, 'প্রতিকূল পরিবেশ বা শত্রুর গোলাগুলির কারণে নয়', এটি একটি মারাত্মক দুর্ঘটনা।

এক্স-এ প্রকাশিত এক পোস্টে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে, "বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।"

সেন্টকম বলছে, পরিস্থিতি তদন্ত করা হচ্ছে এবং "বিমানের ক্ষতি শত্রুপক্ষের গুলির কারণে হয়নি।"

বৃহস্পতিবার সন্ধ্যায় কেসি-১৩৫ জ্বালানিবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর জানায় সেন্টকম। এছাড়া এই ঘটনার সময় কাছেই থাকা অন্য বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেও জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা