প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১৩:০৭ পিএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা ‘বিরাট সম্মানের’ বিষয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে শুক্রবার সকালে দেওয়া এক পোস্টে লেখেন, “তারা গত ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরীহ মানুষকে হত্যা করেছে। আর এখন, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আমি তাদের হত্যা করছি। এটি করতে পারা সত্যিই আমার জন্য বড় সম্মানের।” খবর বিবিসির
তিনি লেখেন, “আমরা সামরিক, অর্থনৈতিক এবং অন্যান্য সব দিক থেকে ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি।”
ট্রাম্প লেখেন, “ইরানের নৌবাহিনী আর নেই, তাদের বিমানবাহিনীও কার্যত শেষ। ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ সবকিছুই ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাদের নেতাদেরও পৃথিবী থেকে মুছে ফেলা হয়েছে।”
তিনি আরও লেখেন, “আমাদের হাতে অতুলনীয় সামরিক শক্তি, সীমাহীন গোলাবারুদ এবং পর্যাপ্ত সময় রয়েছে, আজ এই উন্মাদ দুর্বৃত্তদের কী হয় তা দেখুন।”